ESTD: 1948

কুর্মিটোলা স্কুল এন্ড কলেজ

Kurmitola High School & College

Khilkhet, Dhaka-1229

EIIN: 107823, Web: www.khsc.edu.bd, Email: khsc1948@gmail.com

School Code: 1260, College Code: 1253

Institute History

“কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ” রাজধানী ঢাকার খিলক্ষেতে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা মোট ৯৫.০৭ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ১৯৪৮ সালের ১লা জানুয়ারী তৎকালীন কুর্মিটোলা রেল স্টেশনের পূর্ব পাশে প্রথম স্থাপিত হয়। ১৯৫২ সালে ঢাকা সেনানিবাস সম্প্রসারণকল্পে ভূমি হুকুম দখল করা হলে ১৯৫৬ সালে খিলক্ষেত পুরান বাজার সংলগ্ন স্থানে স্থানান্তরিত হয়। দশ বছর স্থায়িত্বের পর কুর্মিটোলা বিমান বন্দর নির্মানের জন্য সিভিল এভিয়েশন কর্তৃক পুনরায় ভূমি হুকুম দখল করা হলে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসি উক্ত বিদ্যালয়টি ১৯৬৭ সালে বর্তমান জায়গায় স্থানান্তর করেন। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রমের সময় পাক হানাদার বাহিনী কর্তৃক বিদ্যালয়টি ব্যাপক ক্ষতি হয়। ধ্বংস করা হয় বিজ্ঞানাগার ও রাইব্রেরী। ১৯৭৩ সালে পুনরায় বিজ্ঞানাগার ও পাঠাগার প্রতিষ্ঠা করা হয় এবং বিদ্যালয়টির উন্নয়নের জন্য নিয়মিত কমিটির পাশাপাশি গঠিত হয় সাব-কমিটি। ১৯৭৪ সালে টিনের ছাপড়া ঘরের জায়গায় স্থান নেয় টিনের চৌচালা ঘর। এরপর পাকা মেঝসহ পার্টিশন দেয়াল নির্মাণ করা হয়। ১৯৯৪ সালে ১নং ভবনের চারতলার অসামাপ্ত কাজ সমাপ্ত করা হয়। ১৯৯৬ সালে ২নং ভবনের তৃতীয় তলা পর্যন্ত সম্পন্ন করা হয়। বাউন্ডারী ওয়াল নির্মাণ, মাঠ উন্নয়নসহ ব্যপক উন্নয়নমূলক কাজ করা হয়। ১৯৯৭ সালে তিন নং ভবনের নির্মানাধীন কাজ চলতে থাকে। অভিভাবকদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে ২০১৩ সালে প্রতিষ্ঠানটিতে কলেজ শাখা প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠানটির নাম করণ করা হয় “কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ”। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এই তিনটি বিভাগ নিয়েই কলেজ শাখার যাত্রা শুরু হয। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই অত্যন্ত ভাল ফলাফল অর্জন করতে থাকে এবং সেই ধারাবাহিকতা বর্তমানে ও অব্যাহত আছে। ২০১৬ সালে কলেজের জন্য ৪.৯৫ শতাংশ জমি ক্রয় করা হয়। ২০১৭ ও ২০১৮ সালে ১২ তলা বিশিষ্ট কলেজ ভবন ৬ তলা পর্যন্ত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে নির্মিত হয়। ২০২৩ সালে সরকারীভাবে ৭ম ও ৮ম তলার কাজ শেষ হয়। একই বছর একটি সুসজ্জিত ও মনোমুগ্ধকর অডিটোরিয়াম প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নামাজ ঘরের পুনঃ সংস্কার করে নামাজের জন্য সুব্যবস্থা করা হয়। তথ্য-প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরী করা হয়েছে ডিজিটাল ল্যাব। শুরু থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রম পরিচালিত ছিল। ১৯৮৮ সাল থেকে দুইটি শিফটে প্রভাতী শাখায় বালিকা এবং দিবা শাখায় বালকদের পাঠদান করা হচ্ছে। ১৯৪৮ সাল হতে “কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ” নামের যে বিদ্যাপিঠটি পথচলা শুরু করেছিল তা সকলের সার্বিক সহযোগিতায় ৭৫ বছরের এক দীর্ঘ পথ পেরিয়ে ঐতিহ্যের ধারক বাহক হিসেবে সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার এবং শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১৩৭ জন। সকলের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলতার সাথে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে “কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ” দৃঢ় প্রত্যয়ী।

Location
Address/Contact
Visitor
Today 57
This Week 187
This Month 19737
This Year 41145
Total 52435