ESTD: 1948

কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ

Kurmitola High School & College

Khilkhet, Dhaka-1229

EIIN: 107823, Web: www.khsc.edu.bd, Email: khsc1948@gmail.com

School Code: 1260, College Code: 1253

সভাপতি মহোদয়ের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম । শিক্ষা, শৃংখলা, সংযম-এই মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে গড়ে উঠেছে ঢাকার খিলক্ষেতে ঐতিয্যবাহী প্রতিষ্ঠান কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই ধারাকে অব্যহত রাখতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও এলাকাবাসীর সম্মিলিত প্রয়াস চিরকাল অটুট থাকবে।

পড়ালেখার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর সহপাটক্রমিক কাজ অত্যন্ত জরুরী আশা করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী পরিপূর্ণ অর্থে শিক্ষা গ্রহণ করবে এবং জীবনের প্রতিটি পদে পদে তার স্বাক্ষর রেখে যাবে। শিক্ষা-দীক্ষা, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।


সভাপতি
কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ
খিলক্ষেত, ঢাকা-১২২৯ ।

Location
Address/Contact
Visitor
Today 74
This Week 10595
This Month 12176
This Year 60062
Total 71352